
নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্যসহ দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা মো. দুলাল (৪৭) এবং হাসান (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা দুলাল পিঠে ও ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব জানান, গতকাল সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিমের বাড়িতে একটি সালিস করতে যান দুলাল মেম্বার। সালিস শেষে রাতে তিনি ও হাসানসহ তিনজন মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মোটরসাইকেলটি বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। দুলাল গুলিবিদ্ধ হন। গুলি লাগে হাসানের গায়েও। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুলালকে ঢাকায় পাঠানো হয়।

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
১৪ মিনিট আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
১৮ মিনিট আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
২৭ মিনিট আগে