নোয়াখালীর কবিরহাটে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার সোন্দলপুর ইউনিয়নের বারী পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ গাড়ি দুটি আটক করেছে। নিহতদের নাম পরিচয় জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোনাপুর থেকে একটি মালবাহী পিক-আপ কবিরহাটের দিকে যাচ্ছিলো। রাত ৯টার দিকে গাড়িটি সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা একটি মোটরসাইকেল পিক-আপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই আরোহী নিহত হয়।
স্থানীয়রা বলছেন, সুজুকি জিকজার মোটরসাইকেলে থাকা দুই যুবকের বয়স ২০ থেকে ২২ বছর হবে। মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণহীন ছিলো।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, নিহতদের মৃতদেহ থানায় আনা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে