
নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরা একটি ট্রলারে জলদস্যুদের হামলায় নিশান উদ্দিন (২২) নামের এক জেলেকে অপহরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঘাটে ফিরে আসা অন্য জেলেরা এ খবর জানান। অপহৃত নিশান উদ্দিন হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ম্যাগপাশন গ্রামের মো. সারু সারেংয়ের ছেলে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এই হামলার ঘটনা ঘটে। জেলেরা জানান, ১৬ জন জেলে নিয়ে জামসেদ মাঝির ট্রলারটি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাগরে মাছ ধরতে যায়। শুক্রবার রাতে হঠাৎ একদল জলদস্যু তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা লোহার রড ও লাঠি দিয়ে জেলেদের মারধর শুরু করে। এতে চার-পাঁচজন জেলে আহত হন এবং চারজন প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন। পরে তাঁদের উদ্ধার করা হয়।
জলদস্যুরা ট্রলারের সব মাছ, জাল এবং জ্বালানি তেলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। যাওয়ার সময় তারা ট্রলারের ইঞ্জিনের বিভিন্ন অংশ ভেঙে দিয়ে ইঞ্জিন বিকল করে ফেলে এবং জেলে নিশান উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। আহত জেলেরা অনেক চেষ্টার পর ট্রলারের ইঞ্জিন মেরামত করে শনিবার রাতে ঘাটে ফিরে আসেন।
ট্রলারের মাঝি জামসেদ উদ্দিন জানান, জলদস্যুদের কাছে অনেক আগ্নেয়াস্ত্র ছিল এবং তাদের কথায় মনে হয়েছে তারা চট্টগ্রামের কোনো এলাকার বাসিন্দা। হামলার সময় বেশ কয়েকজন জেলের মাথা ও পায়ে রক্তপাত হয়েছে।
জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, ‘হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারে ডাকাতি হওয়ার খবর আমরা শুনেছি। জেলেরা এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। তবে নিখোঁজ জেলের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।’

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আল্টিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।
২৯ মিনিট আগে
পঞ্চগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে আলম হক (৩০) নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাবুল নামের প্রেমিকের পরামর্শে আলমকে বিষ খাইয়েছে
৩৪ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
৩৮ মিনিট আগে