নোয়াখালীর বেগমগঞ্জে প্রাইভেট কার চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে রাজিব হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। রাজিব পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন বলে জানা গেছে।
আজ সোমবার দুপুরে উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কে কাজীনগর সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক রাজিব সকালে তাঁর একজন পরিচিত ব্যক্তির প্রাইভেট কার নিয়ে ড্রাইভিং করার জন্য একা বের হয়ে যান। গাড়ি চালানোর একপর্যায়ে চৌমুহনী-মাইজদী সড়কের পার্শ্ববর্তী কাজীনগর এলাকার সড়কে প্রবেশ করেন তিনি। এ সময় সর্দার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিয়ে সড়কের পাশের পুকুরের মধ্যে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন ডুবন্ত গাড়ি থেকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিব পেশায় একজন অটোরিকশাচালক ছিল। তাঁর পরিবার বলছে রাজিবের ইচ্ছা ছিল প্রাইভেট কার চালানো, তাই সে নিজে নিজে প্রশিক্ষণ নিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি অর্থে নির্মিত হয়েছে এমন এক দোতলা স্কুল ভবন, যেখানে নেই দ্বিতীয় তলায় ওঠার কোনো সিঁড়ি। প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটির দ্বিতীয় তলা তাই ব্যবহার করা যাচ্ছে না গত চার বছর ধরে। তালতলা সপ্তপল্লী উচ্চবিদ্যালয়ের নিচতলার দুটি কক্ষে বাঁশ ও চাটাইয়ের বেড়া দিয়ে অস্থায়ীভাবে...
৫ মিনিট আগে
নওগাঁয় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন আম। অপরিপক্ব আমের বাজারজাতকরণ ঠেকাতে জেলা প্রশাসন এবারও আম সংগ্রহের সময় ঘোষণা করেছে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণ থাকলে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে।
৩৪ মিনিট আগে
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ে (ডিসি) অফিসের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামে জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখার ৩ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৪৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ রোববার (১০ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা...
১ ঘণ্টা আগে