
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে অবস্থানরত ৩০ হাজার রোহিঙ্গাকে নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ জন্য নোয়াখালীতে সংস্থাটির পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে।
আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। তিনি জানান, অতীতে যেকোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা মানুষের পাশে ছিল। আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় স্বেচ্ছাসেবীরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এবারের ঘূর্ণিঝড়ে নোয়াখালী অঞ্চলের বড় চ্যালেঞ্জ ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা দেওয়া। আমরা সে লক্ষ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নিয়েছি। জরুরি পরিস্থিতিতে ভাসানচরের ২০ হাজার রোহিঙ্গাকে দ্রুত অন্যত্র সরিয়ে রাখার মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জন্য তাঁবুসহ অন্য সরঞ্জামাদি প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অফিসের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ৩ নম্বর সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবীরা কাজে নেমে পড়বেন।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের উপপরিচালক নুরুল করিম, যুব প্রধান সানুচিং মারমা বীথি, আরাফাত রহমান তামিম প্রমুখ।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা ও দুর্যোগ-পরবর্তী করণীয় সম্পর্কে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগের বিষয়ে প্রস্তুতি সভা করা হয়। সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
২ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২ ঘণ্টা আগে