
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৯ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত চালানো পৃথক অভিযানে তাঁদের কাছ থেকে ২৬৮টি ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাদকের ভয়াবহতা রোধ, মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে ১৮ আগস্ট থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।
বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার সব থানায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন উপজেলা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

মাদারীপুরের কালকিনিতে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের লোকজন একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।
১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত কক্ষ থাকলেও তাঁদের নিয়মিত উপস্থিতি নেই। ফলে ইউনিয়ন পর্যায়ে সেবা পাওয়ার সুযোগ থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় সেবা নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে তাঁদের যেতে হচ্ছে উপজেলা সদরে...
২৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
৩৮ মিনিট আগে
দরপত্র মূল্যায়নে অসন্তুষ্ট হয়ে ‘দি গ্রেট ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রিভিউ প্যানেলে আপিল করেন। তাঁর অভিযোগ ছিল, কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত কাগজপত্র এবং অনলাইন অডিট রিপোর্ট যথাযথভাবে যাচাই করা হয়নি।
৪১ মিনিট আগে