
নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। আজ শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণসংবর্ধনায় ঢল নামে নেতা-কর্মীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘এ দেশে বহু অপচয় হয়েছে। গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার অপচয় করেছে। ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে। তারা লুটপাট করে নিয়ে গেছে, ধ্বংস করেছে এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে। নির্বাচনব্যবস্থা ও আইন সবই ধ্বংস করেছে।’
তিনি বলেন, ‘আজকে এই সরকার আসার পর সংস্কারের আওয়াজ উঠেছে এই দেশে। কিন্তু মনে রাখতে হবে, এই সংস্কারের বিষয়ে আমাদের অ্যাকটিং চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে প্রথমে এবং ২০২৩ সালের জুন মাসে ৩১ দফা একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে হাজির করেছেন। আমরা সরকারকে যেভাবে সহযোগিতা করছি, সেই সহযোগিতা দেশের আপামর জনগণও করছে।’
উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে শাহরিন ইসলাম চৌধুরী বলেন, ‘আপনারা কি চান দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক?’ সবার হ্যাঁ সূচক জবাবে তিনি বলেন, ‘আমরা সবাই চাই এই দেশ পরিচালিত হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। আমাদের নেতৃবৃন্দ বলছেন, ডিসেম্বরের মধ্যে যাতে দেশে নির্বাচন হয়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, এই সরকারের মধ্যেও নানাবিধ চিন্তাভাবনা। নানাবিধ বক্তব্য শুনতে পাচ্ছি।
‘আমরা দেখতে পাচ্ছি, বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার ব্যস্ত, কেন এত বিষোদ্গার? এখন তারা বলে বিএনপি নাকি চাঁদাবাজি করছে। আর অন্য কোনো দল চাঁদা নেয় তখন নাকি সেটা হয় হাদিয়া। ব্যাংক কারা দখল করছে আমরা শুনতে পাচ্ছি। আমরা পত্রপত্রিকায় দেখছি, বড় বড় ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান কোনো একটি দলের বিশেষ ব্যক্তিরা দখল করেছে। সেটা কী হচ্ছে আমি জানি না?’
জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. আব্দুল খালেক, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম প্রমুখ।
উল্লেখ, ১-১১ সরকারের সময়ে দায়ের হওয়া একটি মামলায় ১৭ বছর আগে সাবেক ওই সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সাজা হয়। ওই সরকারের সময় থেকে তিনি প্রবাস জীবন যাপন করেন। পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে গত ২৯ এপ্রিল ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। এরপর ৮ মে তিনি জামিনে মুক্ত হন।

রাজধানীর খিলক্ষেতের মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
১৭ মিনিট আগে
রাতে রাকিবসহ কয়েকজন মেয়েবন্ধু শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক তাঁকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের ওপরে গিয়ে দেখেন, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর মাথায় গুলিবিদ্ধসহ...
৩৮ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৃদ্ধ মায়ের ওপর নির্যাতন ও খাবার না দেওয়ার অভিযোগে এক যুবককে গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমানকে হাতে বেত নিয়ে প্রকাশ্যে
১ ঘণ্টা আগে
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। শুধু সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির ১৫টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে