
নীলফামারীর ডিমলায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বাবুরহাট বকদুলঝুলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রফিকুল ইসলাম উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে এবং উপজেলা শ্রমিক লীগের সদস্য ছিলেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কে বা কারা তাঁকে গলা কেটে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন।’
এলাকাবাসী জানান, হত্যার শিকার ওই ব্যক্তি ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে এবং উপজেলা শ্রমিক লীগ সদস্য ছিলেন। উপজেলা শহরে ঢাকা কোচস্ট্যান্ডে বিভিন্ন দূরপাল্লার বাসের কাউন্টারের ব্যবসার কারণে শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। ঘটনাটি সোমবার দিবাগত রাতের কোনো এক সময় ঘটতে পারে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় নিহতের ছেলে মো. রায়হান বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৩ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৫ ঘণ্টা আগে