
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে। উত্তরাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করা সবচেয়ে যৌক্তিক। এটি বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবি। শুধু নির্বাচিত এলাকা বিবেচনায় যদি এটি অন্যত্র স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে চরম অন্যায় হবে। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় পঞ্চগড়ের উদ্দেশে যাওয়ার পথে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং সহসভাপতি গোলাম রব্বানী।
জামায়াতের এই নেতা আরও বলেন, বিএনপির নির্বাচিত এমপিদের এলাকা হওয়ায় কোথাও কোথাও নতুন উপজেলা, কোথাও বিশ্ববিদ্যালয় হচ্ছে। অথচ সার্বিক জাতীয় গুরুত্ব বিবেচনায় এসব উন্নয়ন ভিন্ন ভিন্ন এলাকায় হওয়া উচিত ছিল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এখন বাস্তবেও তা-ই দেখা যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকাতেই অবতীর্ণ হয়েছে। তারা ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে প্রতারণার রাজনীতি করছে। নির্বাচনের আগে যাঁরা “হ্যাঁ” ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁরাই এখন গণভোটের রায় অস্বীকার করছেন। জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে গণভোটের রায় মানছে না সরকার। এটি জনগণের সঙ্গে মহাপ্রতারণা। বিএনপি যেভাবে জনস্বার্থের বিষয়ে ব্যাকপাস খেলছে, তাতে উল্টো গোল খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটি শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্যও ক্ষতিকর হতে পারে।’
গণমাধ্যম প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যারা স্বাধীন সাংবাদিকতার কথা বলেছিল, এখন তারাই বিভিন্ন গণমাধ্যম নিয়ন্ত্রণে নেওয়া, সাংবাদিকদের চাকরিচ্যুত করা ও হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত। বিশেষ করে সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে বিমানবন্দরে গোলাম পরওয়ার ও তাঁর সঙ্গে সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল।
এ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম, সেক্রেটারি মাজহারুল ইসলাম, শহর আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আব্দুল মোমিনসহ শতাধিক নেতা-কর্মী। পরে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেন তিনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা-পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাঁরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
২ ঘণ্টা আগে