টাঙ্গাইলের মির্জাপুরে নির্যাতন ও ধর্ষণের শিকার হয়ে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২২ জুলাই রাতে ধর্ষণের শিকার গৃহবধূ তাঁর ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মালয়েশিয়াপ্রবাসী আরিফ জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে তাঁকে মারধর ও একপর্যায়ে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। পরদিন বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর নানাবাড়ি থেকে এসে বড় ছেলে মায়ের গুরুতর অবস্থা দেখে তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে সেখানে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই তাঁর ওপর চালানো নির্যাতন ও ধর্ষণের বর্ণনা দেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এদিকে স্ত্রীর মৃত্যুর খবরে গতকাল মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন স্বামী। তিনি বাদী হয়ে আরিফকে একমাত্র আসামি করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আজ মরদেহ বাবার বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে নিয়ে দাফন করা হয়েছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান অভিযুক্ত আরিফকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শিশুটি। এ ঘটনায় এলাকার জামিনুর ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বাগেরহাটে কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
২৩ মিনিট আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে