ফরিদপুরের সদর উপজেলায় বজ্রপাতে সাব্বির মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার খলিলপুর বিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির মোল্লা ওই গ্রামের কাশেম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় সাব্বির তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের একটি কাঁঠালগাছের নিচে বসে ছিল। এ সময় বজ্রপাতে তিনজনই ছিটকে পড়ে। এতে সাব্বির মোল্লা গুরুতর আহত হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু সুস্থ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদ মুন্সী জানান, বজ্রপাতের ঘটনায় আহত হয়ে খলিলপুর বিলডাঙ্গা গ্রামের সাব্বির মোল্লা নিহত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩৪ মিনিট আগে
দৈহারী নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠ বডির ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুল ফরাজিকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
জামালপুর সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে