
নীলফামারীতে দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আজ বুধবার (২৪ এপ্রিল) সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে জেলায় তাপমাত্রার পারদ ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সকালে সূর্য ওঠার পরই তীব্র রোদ, আর তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ যেন আগুনের ফুলকি হয়ে ঝরে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি জেলায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।’
চলমান দাবদাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও কৃষকেরা। প্রচণ্ড গরমের কারণে ভাটাশ্রমিকেরা ইট তৈরি করতে পারছেন না।
শহরের রিকশাচালক আবু কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রচণ্ড গরমে কারণে দিনের বেলায় লোকজন বাইরে কম বের হওয়ায় আয় কমে গেছে। তা ছাড়া গরমে রিকশা চালানো কষ্ট। পাকা রাস্তা থেকে যেন আগুনের তেজ বের হচ্ছে। তাই গাছের তলায় বসে বারবার বিশ্রাম নিতে হচ্ছে।’
এদিকে প্রচণ্ড দাবদাহের কারণে নীলফামারী জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিদের বিশেষ নির্দেশনা প্রদান করছে। নির্দেশনার মধ্যে–খামারের টিনের চালায় পানি ছিটানো কিংবা চটের বস্তা ভিজে চালায় দেওয়া, দুপুরে গবাদিপশুকে খাবার না দেওয়া, টিকা বা কৃমির ট্যাবলেট সেবন থেকে বিরত থাকা, দুপুরে পশুদের গাছের ছায়ায় বা শীতল স্থানে রাখা এবং একাধিকবার গোসল করানো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৬ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
৬ ঘণ্টা আগে