Ajker Patrika

সৈয়দপুরে রং মিশিয়ে চিপস তৈরি, অর্ধলাখ টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে রং মিশিয়ে চিপস তৈরি, অর্ধলাখ টাকা জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন একটি কারখানায় ক্ষতিকর রং মিশিয়ে চিপস তৈরি ও বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন একটি কারখানায় ক্ষতিকর রং মিশিয়ে চিপস তৈরি ও বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের ওয়াপদা মোড় এলাকায় আলমগীর চিপস নামের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকলিমা। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সিহাব উদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সৈয়দপুর শাখার সভাপতি আল আমিন হোসেন এবং থানা-পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনহীন ওই কারখানায় ক্ষতিকর রং মিশিয়ে চিপস তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় থাকা নিষিদ্ধ ক্ষতিকর রং ও শিল্প লবণ ধ্বংস করা হয়।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, কারখানাটিকে সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত