Ajker Patrika

সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে তরুণীর মোবাইল ছিনতাই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২১: ৫০
সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে তরুণীর মোবাইল ছিনতাই
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে আফছানা খাতুন (১৮) নামে এক তরুণীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের ইসলামবাগ এলাকার শেরু হোটেলের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আফছানা শহরের উত্তরা আবাসন এলাকার মো. নাদিমের মেয়ে।

আফছানা খাতুন জানান, ট্রেনের টিকিট কাটতে তিনি সৈয়দপুর রেলস্টেশনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ফোনে কথা বলার সময় চার যুবক তাঁকে অনুসরণ করছিলেন বলে তাঁর ধারণা হয়। পরে বাসায় ফেরার জন্য শেরু হোটেল এলাকার কাছে একটি ইজিবাইকে ওঠেন। ওই ইজিবাইকে অন্য কোনো যাত্রী ছিলেন না।

এ সময় হঠাৎ এক যুবক তাঁর হাত থেকে টান দিয়ে রেডমি ব্র্যান্ডের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। পরে আফছানার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তাই বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত