
কানাডার ভিসা দেওয়ার নামে ৮২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আরাফাত হোসেন ওরফে লাভলু মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার কিশোরগঞ্জ থানায় এ-সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার লাভলু মিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাছারিপাড়ার আতাউর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে অভিযোগ পেয়ে নীলফামারী গোয়েন্দা পুলিশের সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
নীলফামারী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. আক্তার হোসেন বলেন, কিশোরগঞ্জের একটি প্রতারক চক্র গত বছর মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কানাডার ভিসা দেওয়ার নামে মুন্সিগঞ্জের কিছু মানুষের সঙ্গে প্রতারণা করে। চক্রটি আরাফাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে ফেসবুক আইডি এবং বিভিন্ন ইমো নম্বর ব্যবহার করে ৭ জনের কাছ থেকে ৮২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় প্রতারণার শিকার মুন্সিগঞ্জের গজারিয়ার সাতকাহনিয়া গ্রামের ফরহাদ সরকার কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতারক চক্রটি কানাডার ভিসা দেবে বলে ভুয়া কাগজপত্র দিয়ে বিভিন্ন বিকাশ ই-ট্রানজেকশনের মাধ্যমে ৮২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়ে গ্রামের বাড়ি ফিরেছে অসংখ্য মানুষ। সরকারি ছুটি ঘোষণার পরে ঈদকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে ঘরমুখী মানুষের যেমন চাপ দেখা গিয়েছিল, আজ শুক্রবার তেমনটি নেই।
১৩ মিনিট আগে
দরবারের বড় শাহজাদা মাওলানা আহসান আলী বলেন, শরিয়তের দৃষ্টিতে দেশভেদে আলাদা দিনে চান্দ্র মাস শুরু করা গ্রহণযোগ্য নয়। তিনি কোরআনের সুরা আল-বাকারার ১৮৯ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, নতুন চাঁদ সমগ্র মানবজাতির জন্য মাস গণনার সূচক।
১৫ মিনিট আগে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে ঈদ উদ্যাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ শুক্রবার সকালে ঈদের নামাজ আদায় করেন।
২০ মিনিট আগে
ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেসার্স হানিফ ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে