
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে পল্লি বিদ্যুতের ১০ কেভিএ (কিলো-ভোল্ট-অ্যাম্পিয়ার) ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার চুরির সময় মো. কাউসার (১৯) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। আজ রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মো. কাউসার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামের আলিফলামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পূর্বধলা থানাধীন বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় জনৈক আছির উদ্দিনের বাড়ির পাশে স্থাপিত ট্রান্সফরমারটি বিদ্যুতের খুঁটি থেকে খুলে পিকআপে তোলার সময় পুলিশ অভিযান চালায়। অভিযানে কাউসারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সময় কাউসারের সঙ্গে থাকা আরও ৪-৫ জন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পূর্বধলা উপজেলা পল্লি বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে হয়রানির অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।
৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
১৪ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের একটি ওষুধের দোকানে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ চুরি করা ওষুধ কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
১৬ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর পিটুনি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে