নেত্রকোনার বারহাট্টায় সাড়ে চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আহত শিশুটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন শিশুর বাবা। এর আগে বিকেলে উপজেলা শহরে ঘটনাটি ঘটে। এতে অভিযুক্ত ১৬ বছরের এক কিশোর পলাতক রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত কিশোর খেলার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

বগুড়ার লাল মরিচের সুনাম দেশজুড়ে। এখানকার মরিচের রং ও গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণে চাহিদাও বেশি। এবার লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে মরিচের আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ে ঠিকাদার ও কর্তৃপক্ষের যোগসাজশে সড়কের গাইড ওয়াল (ব্রিক প্যালাসাইড) নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গাইড ওয়ালের পাশ থেকে মাটি কেটে ভরাট করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবার যেখানে পানির চাপ সেখানে গাইড ওয়াল না করে ফাঁকা রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট বরাদ্দ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হলের পুরোনো শিক্ষার্থীরা তাঁদের পছন্দের ‘ছোট ভাইদের’ সিটে তুলেছেন। এ কারণে হল প্রশাসন সিট বরাদ্দ দিলেও সেখানে নতুন শিক্ষার্থীরা উঠতে পারছেন না।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী-ধলেশ্বরী নদীর সংযোগকারী গজিয়া খালে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বাজার। ভাঙনঝুঁকিতে রয়েছে বাঙ্গালপাড়া ইউপি ভবন, বাজার ও বসতি। আর কালনী নদীর প্রবল স্রোতে প্রতিদিন ভাঙছে কয়েক কোটি টাকার ‘বাঙ্গালপাড়া-চাতলপাড়’ সড়ক।
৩ ঘণ্টা আগে