
নেত্রকোনার দুর্গাপুরে বাংলা কথাসাহিত্যের কিংবদন্তি লেখক ও কালজয়ী অসংখ্য চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন ও হিমু পাঠাগারের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। এ আয়োজনে হিমু পাঠাগার পদক প্রদান করা হয় বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক ও গীতিকবি সুজন হাজংকে।
গতকাল সোমবার বিকেলে বিরিশিরির ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিশুসাহিত্যিক কবি আসলাম সানী। প্রধান অতিথির হাত থেকে সুজন হাজং সম্মাননা নেন।
এর আগে কবি মামুন রণবীরের সঞ্চালনা ও হিমু পাঠাগারের প্রতিষ্ঠাতা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। পরে হুমায়ূন আহমেদের জন্মদিনের কেক কাটেন অতিথিরা।
এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন স্বর্ণালী আক্তার। হিমু পাঠাগারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন পলাশ সাহা ও নূর আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক। বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, লেখক-উপস্থাপক শিমুল পারভীন, শিশুসাহিত্যিক মামুন সারোয়ার, ডক্টর আব্দুর রাশিদ হাজং, লেখক ও গবেষক স্বপন হাজং, কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, গীতিকার সঞ্জীবন চক্রবর্তী, কবি অনিন্দ্য জসীম, রফিকুল ইসলাম মিরাজী, স্বপন হাজং, কবি জীবন চক্রবর্তী, কবি দুনিয়া মামুন, এম নূর আলম, কবি আবুল কালাম আজাদ, ফাদার পাওয়েল, কবি জন ক্রসওয়েল খকসী, কবি তোফাজ্জল হোসেন প্রমুখ।
এই আয়োজনে কবি আসলাম সানী বলেন, ‘হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের নন্দিত লেখক, নতুন ধারার চলচ্চিত্র নির্মাতা এবং আমাদের এক কিংবদন্তি। তাঁর সঙ্গে আমার অনেক স্মৃতি। তিনি নিজস্ব লেখনীর মাধ্যমে নূতন প্রজন্মের মাঝে বাংলা সাহিত্যকে যেভাবে ছড়িয়ে দিয়েছেন, তা সত্যিই বিরল। তিনি সবার শ্রদ্ধেয় ছিলেন, আছেন এবং শ্রদ্ধেয় হয়েই থাকবেন। আজ হিমু পাঠাগারের এই অনুষ্ঠানে আমি বলব, তাঁদের আগামীর যাত্রা আরও নান্দনিক হোক। এ সময় তিনি হুমায়ূন আহমেদের লেখা ‘যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়’ গানটি গান।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে