
কুমিল্লা শহরে ১৯১২ সালে শিক্ষানুরাগী মহেশ চন্দ্র ভট্টাচার্য প্রতিষ্ঠা করেন রামমালা পাঠাগার। শতাধিক বছরের এই পাঠাগারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, এখানকার পুঁথি বিভাগে সংরক্ষিত আছে লালসালু মোড়ানো আট হাজারের বেশি প্রাচীন পুঁথি। তাই পাঠাগারটিকে পুঁথির জাদুঘর বলাই যায়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুখালী গ্রামে শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামি পাঠাগার চালু হয়েছে। বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও রওশন-জামান জামে মসজিদের প্রতিষ্ঠাতা লায়ন ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়।

হাঙ্গেরির অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ‘পাননহালমা আর্চঅ্যাবি’ গ্রন্থাগার প্রায় হাজার বছরের পুরোনো। মধ্যযুগীয় এই বেনেডিক্টাইন আশ্রমটিকে জাতিসংঘের ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় রাখা হয়েছে। কিন্তু পোকার আক্রমণে এখন এই গ্রন্থাগারের প্রায় এক লাখ বই বিপন্ন।

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে থাকা একটি বন্ধ গণপাঠাগারে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাঠাগারে নামমাত্র একটি চেয়ার এবং দুটি স্টিলের বুকশেলফ কিনে ২০-২৫ হাজার টাকা খরচ করে প্রকল্পের বাকি টাকা পিআইও দপ্তর ও পরিষদের সচিব মিজানুর রহমান ভাগ-বাঁটোয়ারা করেছেন।