
নেত্রকোনার বারহাট্টায় প্রেমে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. রিদয় খাঁনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোররাতে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
হৃদয় উপজেলার চিরাম ইউনিয়নের জয়পতাক এলাকার নয়ন মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাবার মোবাইলফোনে প্রায় সময়ই হৃদয় কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন ও ছাত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চাইতেন।
হৃদয়কে মেসেজ ও কল করতে নিষেধ করেন ওই ছাত্রীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় হুমকি ও ভয়ভীতি দেখান। পরে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা হৃদয় গলায় ও মুখে গামছা পেঁচিয়ে আরও দু-তিনজনের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যান।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে ভোররাতে ৪টার দিকে ওই ছাত্রী তার দাদার মোবাইলফোনে কল করে উদ্ধারের সহায়তা চায়। পরে পরিবারের লোকজন গিয়ে উপজেলার গেরিয়া গ্রামের একটি কালভার্টের ওপর থেকে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় হৃদয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়।
বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হৃদয়কে সুনামগঞ্জের ধর্মপাশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে। এদিকে ওই মেয়ের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

বগুড়ার লাল মরিচের সুনাম দেশজুড়ে। এখানকার মরিচের রং ও গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণে চাহিদাও বেশি। এবার লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে মরিচের আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ে ঠিকাদার ও কর্তৃপক্ষের যোগসাজশে সড়কের গাইড ওয়াল (ব্রিক প্যালাসাইড) নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গাইড ওয়ালের পাশ থেকে মাটি কেটে ভরাট করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবার যেখানে পানির চাপ সেখানে গাইড ওয়াল না করে ফাঁকা রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট বরাদ্দ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হলের পুরোনো শিক্ষার্থীরা তাঁদের পছন্দের ‘ছোট ভাইদের’ সিটে তুলেছেন। এ কারণে হল প্রশাসন সিট বরাদ্দ দিলেও সেখানে নতুন শিক্ষার্থীরা উঠতে পারছেন না।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী-ধলেশ্বরী নদীর সংযোগকারী গজিয়া খালে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বাজার। ভাঙনঝুঁকিতে রয়েছে বাঙ্গালপাড়া ইউপি ভবন, বাজার ও বসতি। আর কালনী নদীর প্রবল স্রোতে প্রতিদিন ভাঙছে কয়েক কোটি টাকার ‘বাঙ্গালপাড়া-চাতলপাড়’ সড়ক।
৩ ঘণ্টা আগে