নেত্রকোনার বারহাট্টায় সরকারি খাদ্যগুদামে ধান-চালের মজুতে গরমিল থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ২৯ জুন বারহাট্টা সদর খাদ্যগুদাম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান। পরিদর্শনকালে নির্দিষ্ট পরিমাণের চেয়ে ৯ টন ৪৪০ কেজি ধান বেশি পাওয়া যায়। সেই সঙ্গে ৪ হাজার ৪৬৭টি খালি বস্তা কম পাওয়া যায়। সেই অনুযায়ী খাদ্য বিভাগে প্রতিবেদন পাঠানো হয়।
ইউএনও খবিরুল বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
খাদ্য বিভাগের সূত্রমতে, পরিদর্শন প্রতিবেদনে এমন গরমিল পাওয়ার পর সংশ্লিষ্ট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হুমায়ুন কবিরকে প্রত্যাহার করে খাদ্য বিভাগ।
এ বিষয়ে জানতে হুমায়ুন কবিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
জেলা খাদ্যনিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন, ‘অতিরিক্ত ধান গুদামে জমা আর খালি বস্তা কম থাকার কারণে ইতিমধ্যে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।’

বগুড়ার লাল মরিচের সুনাম দেশজুড়ে। এখানকার মরিচের রং ও গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণে চাহিদাও বেশি। এবার লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে মরিচের আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ে ঠিকাদার ও কর্তৃপক্ষের যোগসাজশে সড়কের গাইড ওয়াল (ব্রিক প্যালাসাইড) নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গাইড ওয়ালের পাশ থেকে মাটি কেটে ভরাট করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবার যেখানে পানির চাপ সেখানে গাইড ওয়াল না করে ফাঁকা রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট বরাদ্দ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হলের পুরোনো শিক্ষার্থীরা তাঁদের পছন্দের ‘ছোট ভাইদের’ সিটে তুলেছেন। এ কারণে হল প্রশাসন সিট বরাদ্দ দিলেও সেখানে নতুন শিক্ষার্থীরা উঠতে পারছেন না।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী-ধলেশ্বরী নদীর সংযোগকারী গজিয়া খালে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বাজার। ভাঙনঝুঁকিতে রয়েছে বাঙ্গালপাড়া ইউপি ভবন, বাজার ও বসতি। আর কালনী নদীর প্রবল স্রোতে প্রতিদিন ভাঙছে কয়েক কোটি টাকার ‘বাঙ্গালপাড়া-চাতলপাড়’ সড়ক।
৩ ঘণ্টা আগে