
ময়মনসিংহ শহর থেকে গতকাল শুক্রবার রাতে তুষার মিয়া (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। পরে জানা যায়, জুয়ায় হেরেছেন তুষার। এখন পরিবারের কাছ থেকে টাকা জোগাড় করতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছেন তিনি। আজ শনিবার নেত্রকোনার আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তুষারের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। তিনি উপজেলার খিলা গ্রামের হাদিস মিয়ার ছেলে। তুষারের বাবা হাদিস মিয়া জানান, ১০ মে সকালে বাড়ি থেকে বের হন তুষার। পরে রাতে ফোনে ভিডিও কলে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে আর মারধর করা হচ্ছে। দ্রুত ৫০ হাজার টাকা না পাঠালে অপহরণকারীরা তাঁকে মেরে ফেলবে। এ সময় ভিডিও কলে শুধু তাঁর পা দেখা যাচ্ছিল, আর মারধরের মতো শব্দ শোনা যাচ্ছিল। হাদিস মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ। এত টাকা কোথায় পাব এ নিয়ে চিন্তিত হয়ে পড়ি। পরে রাতেই আটপাড়া থানা-পুলিশকে বিষয়টি জানাই। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ গতকাল শুক্রবার (১৬ মে) ময়মনসিংহ থেকে তুষারকে উদ্ধার করে। পরে জানতে পারি, তুষার জুয়ায় টাকা হেরে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায়।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলে যে জুয়ায় আসক্ত, সেটা জানতাম না। এখন বিষয়টা জানতে পারলাম।’
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পর তুষারকে উদ্ধারে কাজ শুরু করি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। তুষারের মোবাইল ফোনে বিভিন্ন জুয়ার সাইটে লগইন করা পাওয়া গেছে।’ জিজ্ঞাসাবাদে তুষার স্বীকার করেছেন, অনলাইনে জুয়া খেলে টাকা হারিয়েছেন। অপহরণের নাটক সাজিয়ে সেই টাকা পরিবারের কাছ থেকে নিতে চেয়েছিলেন তুষার। পরে রাতেই তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ কাঠা জমির গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত আশপাশের প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ কৃষকের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে এই ঘটনা ঘটে। এ ছাড়া তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা
২১ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউড়ি ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
৩৮ মিনিট আগে
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের ডিএনসিসি বিকল্প ব্যবসার ব্যবস্থা করবে।
২ ঘণ্টা আগে
ভারতে পাচারকালে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ডসহ সুজাউদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। যশোর সদর উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাঁকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ ডায়মন্ডের বর্তমান বাজারমূল্য সাড়ে
২ ঘণ্টা আগে