Ajker Patrika

সীমান্তে ১২ ভারতীয় গরুসহ আটক ২ চোরাকারবারি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৮: ৩৮
সীমান্তে ১২ ভারতীয় গরুসহ আটক ২ চোরাকারবারি
আটক দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরুসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য জানান। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার জিগাতলা এলাকার আব্দুর রহমান (৪০) ও রুবেল মিয়া (২৫)।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ভরতপুর সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে আসছেন। এ তথ্যের ভিত্তিতে রাতেই পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। গভীর রাতে গরুসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে। চোরাকারবারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত