Ajker Patrika

নেত্রকোনায় ২ অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল শিশুর

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ২ অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার প্রতিযোগিতায় চাপা পড়ে সাউদা মনি (৭) নামে এক শিশু মারা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাউদা মনি উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও এলাকার ফরিদ মিয়ার মেয়ে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুটি অটোরিকশা ওমরগাঁও বাজার থেকে কলমাকান্দা শহরের দিকে যাচ্ছিল। এ সময় সাউদা মনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। অটোরিকশা দুটি একে অপরটিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা করছিল। একপর্যায়ে অটোরিকশা দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং একটি উল্টে গিয়ে সাউদা মনির ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত