
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় শিশির আহম্মদ তালুকদার রাতুল (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার শিশির আহম্মদ তালুকদার রাতুল পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং তিনি পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
ভুক্তভোগী শরীফ হোসেন (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪ তম আবর্তনের শিক্ষার্থী। তাঁর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই গ্রামে। তিনি জানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাবির ৫৪তম আবর্তনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শরিফ হোসেন নেত্রকোনা সদরের নতুন বাইপাস এলাকায় যাওয়ার উদ্দেশে সিএনজি যোগে রওনা হন। ভুলবশত তিনি পূর্বধলা উপজেলার শালদিঘা এলাকায় নেমে পড়েন। পরে পায়ে হেঁটে ত্রিমোহনীর দিকে যাওয়ার সময় শালদিঘা ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে পৌঁছালে দুই ছিনতাইকারী তার পথরোধ করে।
ছিনতাইকারীরা তাকে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আরও একজন যোগ দেয়। তিনজন মিলে তাকে হত্যার হুমকি দিয়ে মারধর করে এবং তার কাছে থাকা ৪ হাজার ৫৬০ টাকা ছিনিয়ে নেয়।
নগদ টাকা নেওয়ার পরও ছিনতাইকারীরা থেমে থাকেনি। তারা ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে বিকাশ অ্যাপের মাধ্যমে ১০ হাজার টাকা নিজেদের নম্বরে স্থানান্তর করে। এ ছাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৫০০ টাকা ঋণ নিয়ে সেটিও নিজেদের কাছে পাঠিয়ে দেয়। পরে প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও ছিনিয়ে নেয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ রোববার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ শিশির আহম্মদকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
১ ঘণ্টা আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে