নেত্রকোনার কেন্দুয়ায় নারীদের লক্ষ্য করে অশ্লীল গান গাওয়া ও উত্ত্যক্ত করার ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৪৫) নামে একজন প্রাণ হারিয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দনাচাপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ির পাশের পুকুরে গোসল সেরে বাড়ি ফেরার সময় কয়েক যুবক নারীদের লক্ষ্য করে অশ্লীল গান গেয়ে উত্ত্যক্ত করেন। পরিবারের অভিভাবকেরা এতে আপত্তি জানালে ওই যুবকেরা উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ওই ঘটনার খবর পেয়ে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আরও কিছু যুবক সাইদুর রহমানের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালান। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হতে পারে।

বৃষ্টির কারণে রাজধানীর পশুর হাটগুলোয় স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হলেও বিকেল গড়াতেই হঠাৎ বেড়ে গেছে ক্রেতার চাপ। এতে দ্রুত গরু বিক্রি করতে দরদামে ছাড় দিচ্ছেন বিক্রেতারা। বিশেষ করে, শাহজাহানপুর ও কমলাপুর পশুর হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
২২ মিনিট আগে
সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনাকে কেন্দ্র করে সাভার থানায় বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
৩৯ মিনিট আগে
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকার পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। আজ মঙ্গলবার সকাল থেকেই শাহজাহানপুর ও কমলাপুর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও দুপুরের আকস্মিক ঝুম বৃষ্টিতে সাময়িকভাবে বিঘ্নিত হয় স্বাভাবিক কার্যক্রম।
৪৪ মিনিট আগে
ভোলার মনপুরা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে পাঁচটি দোকান লন্ডভন্ড হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, তাঁদের প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে