
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) ভবানীপুর বিওপির একটি টহল দল।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার (২০), খালিয়াজুরী উপজেলার শালডিঙ্গা গ্রামের নিউটন সরকার (২০) এবং দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের সিলভার সাংমা। আটক সিলভার সাংমার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে।
৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, আটক দুই বাংলাদেশি প্রায় দুই মাস আগে সিলভার সাংমার মাধ্যমে সাড়ে ৬ হাজার টাকা দিয়ে ভারতের কুচবিহারে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। আজ একইভাবে দেশে ফেরার উদ্দেশে তাঁরা সিলভার সাংমাকে আরও সাড়ে ৬ হাজার টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন।
তৌহিদুল বারী বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। পরে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রায় দুই মাস আগে ভারতে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বিজিবি। এর আগেও গত ৬ জুন মানব পাচারের অভিযোগে সিলভার সাংমাকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছিল। আটক তিন ব্যক্তিকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে ঢাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার বিকেলে ঢাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের চেয়েও বেশি চিন্তা করেন। এ কারণেই আমরা এখানে এসেছি। শেরপুরের গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও বন বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৮ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে সানাউল্লাহ নূর বাবুর ১৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে মঞ্চ ও চেয়ার বসানো হয়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির অভিযোগ করেন যাত্রী ও পথচারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
১৪ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. বাচ্চু মিয়া (৩৬) ও বন্যা আক্তার (৩৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে