
নাটোরের লালপুরে নিজের চেহারার ওপর অভিমান করে অনামিকা সরকার (১৫) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নবম শ্রেণির শিক্ষার্থী নিহত অনামিকা ওই গ্রামের অবিরাম সরকারের মেয়ে।
নিহতের বাবা অবিরাম সরকার জানান, তাঁর মেয়ে অনামিকা সরকার শারীরিকভাবে অসুস্থ থাকায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে। গতকাল বুধবার রাতে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, শারীরিক অসুস্থতার কারণে বিয়ে দিতে সমস্যায় নিজের ওপর অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক ফারুক হোসেন তালাশ বলেন, নিহতের শরীরে ধবল রোগসহ চর্মরোগের কারণে অতিষ্ঠ হয়ে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বরিশালের মুলাদীতে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৪ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
দৈহারী নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠ বডির ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুল ফরাজিকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
জামালপুর সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে