
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একটি শিশু মারা গেছে। তার নাম যুথি খাতুন (১২)।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যুথি ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে। মা-বাবার বিচ্ছেদের কারণে শিশুটির লেখাপড়া বন্ধ ছিল বলে জানা গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজ উদ্দিন জানান, বিকেলে শিশুটি তার শখের বিড়াল নিয়ে খেলা করছিল। এ সময় বিড়ালটি দৌড়ে সিঁড়িঘরের টিনের চালের ওপর উঠে যায়। পরে যুথি বিড়ালটিকে নামাতে সেখানে উঠলে বিদ্যুৎ সঞ্চালনের মেইন লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে অনিয়মিত পরীক্ষার্থী ছিল মাত্র ১১ জন। কিন্তু ভুলবশত প্রায় ৫০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়। দায়িত্বে গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
২৫ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সিসি রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
৩১ মিনিট আগে
ঢাকার মিরপুরের ডিওএইসএসের একটি বাসায় আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির তাঁর...
৩৪ মিনিট আগে