
বাগেরহাটে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে সদর উপজেলার বারুইপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক এবং বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ।আহত জামায়াতের ৬ কর্মীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জামায়াতের অভিযোগ, ধানের শীষের নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে বেরিয়েছিল। খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা সেখানে গেলে তাদের উপর হামলা করে তারা। এতে তাদের অন্তত ৬ জন আহত হয়েছে। তাদেরকে চুরি আঘাত করা হয়েছে।
তবে বিএনপির অভিযোগ, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট নিয়ে ঢুকেছিল। তখন এক কথা দুই কথায় গন্ডগোল হয়। এতে বিএনপি দুজন আহত হয়েছে।
বাগেরহাট-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মোস্তাইন বিল্লাহ বলেন, ধানের শীষের পক্ষে স্থানীয় লিটু মেম্বারসহ বিএনপির কিছু নেতাকর্মী টাকা বিতরণ করতে বেরিয়েছিল। খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা পিছু নিলে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বিএনপি লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এদিকে বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ গোলাম মাসুদ বলেন, ৮-১০ জন জামায়াতের লোক মিলে বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট দিচ্ছিল। বিএনপির কর্মীরা তাদের বাঁধা দিলে এক কথায় দুই কথায় তাদের মাঝে গন্ডগোল বাঁধে। আমাদের দুই কর্মীর মাথায় আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাইবন্ধার পলাশবাড়ীতে ‘রামমূর্তি’ নির্মাণ বিতর্কে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ময়মনসিংহ আদালতের বিচারক।
৫ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আরও দুই সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য এবং অপরজন বেসামরিক ব্যক্তি।
১০ মিনিট আগে
পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম সিকদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও দ্রুত বিচারের দাবিতে আন্দোলন হয়েছে।
২০ মিনিট আগে