নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নে দুই সন্তানের জননীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে প্রচণ্ড ঝড়বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই জাকারিয়া পলাতক।
জানা গেছে, ঘাস কাটা কাঁচি দিয়ে ওই গৃহবধূকে কুপিয়ে আহত করা হয়। গৃহবধূর গলায়, কানের নিচে, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোলেমান আলী নামের এক প্রতিবেশী ওই গৃহবধূর বরাত দিয়ে বলেন, ‘সন্ধ্যার আগে বাড়ির পাশের পুকুরে হাঁসের খাদ্য শামুক সংগ্রহে গিয়েছিলেন ওই গৃহবধূ। জাকারিয়া ওই পুকুরের পাশেই ভুট্টাখেত থেকে ঘাস কেটে ফিরছিল। এ সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ওই গৃহবধূকে নির্জনে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় জাকারিয়া। নিজেকে রক্ষার চেষ্টা করলে তার হাতে থাকা ঘাস কাটার কাঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এরপর ওই গৃহবধূ রক্তাক্ত ও কর্দমাক্ত শরীর নিয়ে আমার বাড়ির উঠানে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
আহত গৃহবধূ বলেন, ‘আমার ওপর জবরদস্তি করে জাকারিয়া। আমি রাজি না হলে কোপানোর হুমকি দেয়। ছুটে পালানোর চেষ্টা করলে গলা, কান, হাতে কোপ মারে।’
জানতে চাইলে অভিযুক্ত জাকারিয়ার শ্বশুর জব্বার আলী জানান, তাঁর জামাই জাকারিয়া কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী প্রকৃতির। বিয়ের পর থেকে তাঁর বাড়িতে ঘরজামাই থাকেন। ঘাস কাটতে মাঠে গিয়ে আর বাসায় ফেরেননি। লোকমুখে ওই গৃহবধূকে কোপানোর কথা শুনেছেন তিনি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘এ ব্যাপারে লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৪ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৪ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৪ ঘণ্টা আগে