
নাটোরের গুরুদাসপুর পৌরসভার আরসিসি ড্রেন নির্মাণকাজে অনিয়ম ও ধীর গতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েও কাজ শেষ করাতে পারছে না কর্তৃপক্ষ। সময়মতো কাজ শেষ না হওয়ায় অন্তত ১০০ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের গেট থেকে সুফিয়ার বাড়ি পর্যন্ত ২০৬ মিটার দীর্ঘ আরসিসি ড্রেন ও স্ল্যাব নির্মাণের বরাদ্দ রয়েছে ৪৭ লাখ টাকা। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সিনথিয়া আলামিন আনিসুর নামের একটি যৌথ প্রতিষ্ঠান কাজটি পায়। তবে কাজটি বাস্তবায়ন করছেন সেলিম শাহ নামের এক ব্যক্তি। তিনি ছাত্রদলের সাবেক নেতা।
গত ১০ মার্চ সংসদ সদস্য আব্দুল আজিজ এবং পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস (১২০ দিন)। সে অনুযায়ী আগামী ১০ আগস্ট নির্মাণকাজ শেষ হওয়ার কথা।
পৌর প্রকৌশল অধিদপ্তর বলছে, উদ্বোধনের পর থেকে ১৩০ মিটার পর্যন্ত ড্রেন ও স্ল্যাব নির্মাণের কাজ ভালোভাবেই শেষ হয়। এ কাজের বিলও দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু মাঝপথে এসে ৭৩ মিটার কাজে নিম্নমানের পাথর ও রড বসানোর কারসাজি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাধ্য হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই দফায় (২১ এপ্রিল ও ২৬ জুন) বিধি মোতাবেক কাজ করার জন্য চিঠি দেওয়া হয়। সর্বশেষ ২৬ জুন ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল মোতাবেক কাজটি শেষ করার প্রতিশ্রুতি দিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করে। প্রতিশ্রুতির পর কাজ শুরু হলেও ঢালাইয়ে নিম্নমানের পাথর এবং ১২ মিলিমিটার রডের সঙ্গে ৮ মিলিমিটারের রড ব্যবহারের অভিযোগ ওঠে।
পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিধি মেনে নির্মাণকাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সেলিম শাহ জানান, তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন।
পৌরসভার প্রশাসক ফাহমিদা আফরোজ জানান, এটি দাতা সংস্থার কাজ। স্বচ্ছতাকে প্রাধান্য দিচ্ছেন তিনি। এ কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

‘মনে হচ্ছিল, আকাশ ভেঙে পড়েছে। আর প্রচণ্ড আঘাতে ডান পা’টা হাঁটুর পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ছাদের ভাঙা একটা টুকরা এসে পড়েছিল আমার পায়ে। চারদিকে আর্তনাদ। কেউ বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন, কারও কণ্ঠস্বর কয়েকবার আর্তচিৎকারের পরই থেমে যাচ্ছিল। ঘোর অন্ধকারে কে কোথায় পড়ে আছেন, কার কী অবস্থা—কিছুই বোঝার
৭ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
৪ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৬ ঘণ্টা আগে