
নাটোরের লালপুরে পদ্মা নদীর ভাঙন রোধে এবং অবৈধভাবে ভরাট মাটি ও বালু উত্তোলন বন্ধে একটি সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) পদ্মার উত্তর পাড়ের উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে নিজ বাসভবনে এই কমিটি ঘোষণা করেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মো. সাফাত আলী। কমিটির সহসভাপতি মো. তাসলেম উদ্দীন ও সহসাধারণ সম্পাদক মো. রবি মণ্ডল। অন্য সদস্যরা হলেন মো. আব্দুল মজিদ (নওপাড়া), শফিকুল ইসলাম, আনারুল ইসলাম, মেহেদী হাসান, আনারুল ইসলাম, মিল্টন আলী, আসলাম আলী, সুমন আলী, মোহাম্মদ আলী ও মোস্তফা আলী।
জানা যায়, লালপুরের পদ্মা নদীর অন্যতম বড় চরাঞ্চল নওপাড়া ও পানসিপাড়ার নিম্নাঞ্চল। দীর্ঘদিন ধরে এখান থেকে অবৈধভাবে ভরাট মাটি ও বালু উত্তোলনের ফলে এলাকাটি তীব্র ভাঙনের মুখে পড়েছে। গ্রামটিকে ভাঙন আতঙ্ক থেকে মুক্ত রাখতেই মূলত প্রাথমিকভাবে এই প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
বিএনপি নেতা হামিদুর রহমান বাবু বলেন, ‘আমি সর্বদা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়কারী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমার পরিচয় দিয়ে কেউ কোনো অপকর্ম করার সুযোগ পাবে না। পানসিপাড়াকে রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। এখান থেকে কাউকে এক ছটাক মাটি বা বালু অবৈধভাবে উত্তোলন করতে দেব না আর আমি নিজেও এ ধরনের কাজে জড়াব না।’
বাবু আরও বলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো অপকর্মের বিরুদ্ধে প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই এই জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
৩২ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি-কাটাখালী বাণিজ্যিক খালের ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে ডুবি থেকে কাটাখালীর একমাত্র প্রধান সড়ক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পুল বা সাঁকো। প্রায় এক দশক ধরে চলমান এ ভাঙনে এলাকার যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। খালের তীব্র ভাঙনে ইতিমধ্যে কয়েক শ একর ফসলি
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে সংবাদ প্রকাশের এক দিন পরই কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
৩৯ মিনিট আগে