
নাটোরের নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামে ৪০০ পাখি শিকারের পর হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বন বিভাগ। রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম বাদী হয়ে গতকাল নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই দুপুরে হাটবিলা গ্রামের হাটবিলা বিলে স্থানীয় বাসিন্দা বিল্পব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) ও মো. সজীব (৩২) ফাঁসজালসহ বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে শালিক শিকার করেন। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, মাংস খাওয়ার উদ্দেশ্যে ফাঁদ পেতে শালিক শিকার করা হয়েছিল। প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাখি শিকারের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর তদন্ত শেষে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
এজাহারে জাহিদুল ইসলাম উল্লেখ করেন, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ এবং উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের কারণে বন্য প্রাণী ও পরিবেশের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালের গৌরনদী উপজেলার রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রকে মারধর, কান ধরে ওঠবস করানো এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফ (৪৪) নামের এক অভিভাবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত...
১৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরোনো আসামির বিরুদ্ধে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় মামলার বাদী মোহাম্মদ রুবেল ও তাঁর বাবা তামিজ আহমদ আহত হয়েছেন। পুলিশ বলছে, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
১৯ মিনিট আগে
অপরাধের ধরন অনুযায়ী শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ হাজার টাকা জরিমানা। সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের পাঁচজন, মার্কেটিং বিভাগের...
২৫ মিনিট আগে