
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর মিনহাজ হোসেন আবির (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার একটি মসলার মিলের পাশে ভুট্টা খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবির বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার মিলন হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় আবির। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সন্ধ্যার দিকে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে বনলতা মসলা ফ্যাক্টরির পাশে রক্তমাখা সাইকেল দেখতে পান স্থানীয় লোকজন। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের ভুট্টাখেতে পাওয়া যায় শিশুটির মরদেহ।
ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা কাজ করছি।”
শিশুটির বাবা মিলন হোসেন বলেন, “আমার একমাত্র ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা নিয়ে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।
১৭ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক খালিকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয়।
২০ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।
৩১ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থাকা গাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের সুরক্ষার কথা বলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মীরা এসব গাছের ডালপালা কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বন বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানী
৩৮ মিনিট আগে