
নাটোরের লালপুরে গতকাল সোমবার ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে সাতজন গ্রেপ্তার হয়েছেন।
সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ বিএনপিকর্মী মো. শরিফুল ইসলাম সুজাতের বাবা মো. আরজেল আলী বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন। এতে ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফু, উপজেলা যুবলীগের সভাপতি মো. খালিদ হোসেন সরল এবং লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক পলাশ।
এদিকে সংঘর্ষের ঘটনায় রামকৃষ্ণপুর গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আলতাফ হোসেন ঝুলফুর ছেলে মো. মেহেদী হাসান মুনসহ সাতজনকে আটক করে। আজ মঙ্গলবার তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রামকৃষ্ণপুর গ্রামের চিনিবটতলা ঈদগাহ এলাকায় ঈদুল ফিতরের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিএনপিকর্মী সুজাত গুলিবিদ্ধসহ আহত হন পাঁচজন।

পঞ্চগড় জেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে গভীর নলকূপ এবং সাবমার্সিবল পাম্প স্থাপনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় ৫১ লাখ টাকার এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অধিকাংশ বিদ্যালয়ে কাজ সম্পন্ন হয়নি।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে হলুদ অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রার চালকেরা সব রুটে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধি করেছেন। ভাড়া বৃদ্ধির একটি তালিকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ব্যানারে নিজদের যানে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে বিসিসি বলছে, থ্রি হুইলারে কোনো ভাড়া বৃদ্ধি করেনি তারা।
৭ ঘণ্টা আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সাতজনের নিয়োগে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে গৃহীত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
উত্তরবঙ্গের কৃষকের ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকার তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ। কাগজে-কলমে ৯০ শতাংশ কাজ শেষের দাবি করা হলেও মাঠে দেখা যায় ভাঙা সিসি...
৭ ঘণ্টা আগে