
নাটোরের গুরুদাসপুরে শতবর্ষী একটি বটগাছের মগডাল থেকে হাসান খাঁ (৪৭) নামের এক ব্যক্তিকে নামাতে গিয়ে গলদঘর্ম অবস্থায় পড়তে হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় হাসান খাঁকে মগডাল থেকে নিচে নামানো হয়।
আজ বুধবার উপজেলার চাপিলা ইউনিয়নের মোকিমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নাটোর ফায়ার সার্ভিসের প্রধান আখতার হামিদ খাঁন জানান, বটগাছের মগডালে আশ্রয় নেওয়া হাসান খাঁ মোকিমপুর গ্রামের দানেজ খাঁর ছেলে। তিনি অতিরিক্ত মাদক সেবনের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে গাছের মগডালে আশ্রয় নেন। সাত ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে মগডাল থেকে নিচে নামানো হয় হাসান খাঁকে। পরে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগী বাবা দানেজ খাঁ জানান, মাদকাসক্ত হওয়ার পর থেকে তাঁর পরিবার ও সংসার অনেকটাই পথে বসেছে। ছেলেকে ফেরাতে শেষ চেষ্টা হিসেবে মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হয়। তাতেও কাজ হয়নি। মাসখানেক আগে নিরাময় কেন্দ্র থেকে বের হয়ে আবার নেশায় জড়িয়ে পড়েন। ছেলের সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এখন সেই সংসারের বোঝা টানতে হচ্ছে তাঁকে।
দানেজ খাঁ আরও জানান, মাদক নিরাময় কেন্দ্র থেকে ফেরার পর থেকে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন তাঁর ছেলে। আজ সকালে গ্রামের শতবর্ষী বটগাছের নিচে বসেছিলেন। একপর্যায়ে মগডালে উঠে বানরের মতো এ ডাল থেকে অন্য ডালে ছোটাছুটি করতে থাকেন। এ সময় গ্রামের উৎসুক মানুষের ভিড় জমে যায়।
পরিস্থিতি বুঝে প্রথমে গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারে ব্যর্থ হয়। দুপুরের পর নাটোর থেকে পাঁচ সদস্যের আরেকটি দল ও পুলিশ এসে উদ্ধার অভিযান শুরু করে।

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নতুনহাটে অবস্থিত রূপপুর প্রকল্পের জন্য নির্মিত গ্রিনসিটি বহুতল আবাসিকের ৬ নম্বর বিল্ডিংয়ের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত রুশ নাগরিকের নাম কুদরিন সার্গেই...
১৯ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে সোমবার দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক।
২২ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে সালেহা বেগম হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও ইউনিয়ন জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
৩৬ মিনিট আগে
বাগেরহাটে ইজিবাইক ও শ্যালো মেশিন চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
৪১ মিনিট আগে