
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়; বরং হবে অন্যায়, জুলুম, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে।
আজ শুক্রবার সন্ধ্যায় নাটোর শহরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ‘জুলাই পথযাত্রা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু পরবর্তীতে দেশের মানুষের স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত, দলীয়, গোষ্ঠীগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থই বেশি প্রাধান্য পেতে শুরু করে। কোথাও চাঁদাবাজি, কোথাও জমি দখল, কোথাও থানা নিয়ন্ত্রণ, আবার কোথাও মাদক ব্যবসাকে প্রশ্রয় দেওয়ার সংস্কৃতি ফিরে এসেছে। আমরা এমন বাংলাদেশ চাইনি।
সারজিস আরও বলেন, আগামী দিনের লড়াই হবে ন্যায় ও অন্যায়ের মধ্যে। এটি কোনো দলের বিরুদ্ধে লড়াই নয়; বরং জালিমের বিরুদ্ধে মজলুমের, শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াই। যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, মাদক ব্যবসাকে প্রশ্রয় দেয় কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। একই সঙ্গে সৎ, ন্যায়পরায়ণ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সক্ষম নেতৃত্বকে বেছে নিতে হবে। আগামী দিনের নেতৃত্ব নির্ধারিত হবে সততা, ন্যায়বিচার ও জনস্বার্থ রক্ষার সক্ষমতার ভিত্তিতে।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির নাটোর জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষারসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে