দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পাখি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে লাবু ইসলাম (১২) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হেলিপোর্ট পাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর দিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত লাবু ইসলাম শাকিল কাসাইয়ের বড় ছেলে। সে স্থানীয় সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আব্দুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারা বেগম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার সময় লাবু ছাদে উঠে পাখি ধরতে যায়। একপর্যায়ে সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দিনাজপুর দিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে