
নাটোরের বড়াইগ্রামে কিশোরদের মধ্যকার দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে বড়দের মধ্যে। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে আজ রোববার দুপুর পর্যন্ত উপজেলার শিবপুর বাজার ও পার্শ্ববর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম থানার পরিদর্শক, বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক এবং র্যাব ঘটনাস্থলে যান।
আহতদের মধ্যে শিবপুর গ্রামের ওয়াজ প্রামাণিককে (৭০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ২৯ মে এক মেয়ের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে গোপালপুর মৃধাপাড়া গ্রামের আবিরের সঙ্গে শিবপুরের কয়েক কিশোরের ধাক্কাধাক্কি হয়। পরে শুক্রবার আবির ও তার স্বজনরা শিবপুর গ্রামের সজীবকে মারধর করেন। এ সময় সেখানে থাকা গড়মাটি গ্রামের ব্যবসায়ী আবু হানিফকেও মারধর করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে গড়মাটি কলোনি থেকে আবু হানিফের স্বজনরা লাঠিসোঁটা নিয়ে শিবপুর বাজারে যান। সেখানে গোপালপুর কলোনি ও শিবপুরের লোকজনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
আজ সকালে গোপালপুর, শিবপুর ও পাশের নারায়ণপুর গ্রামের লোকজন একত্রিত হয়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিবপুর বাজারে অবস্থান নেন। পরে তারা গড়মাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে, ভ্যানচালক নিশাত রহমানকে (৩০) পিটিয়ে আহত করে আটকে রাখেন।
খবর পেয়ে গড়মাটি কলোনির লোকজনও সশস্ত্র অবস্থায় মহাসড়কে অবস্থান নেন। এ সময় শিবপুর গ্রামের মনির মাস্টারের ছেলে মাহিম হোসেনকে (১৬) মারধর করা হয়। এরপর উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল শোভন চন্দ্র হোড় বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী মঙ্গলবার স্থানীয়ভাবে বসে বিষয়টি মিমাংসা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “উভয় পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বসে বিষয়টি সমাধান করা হবে। তারা আর সংঘাতে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।”

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৩ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
৩ ঘণ্টা আগে