
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের কাছে দায়িত্ব হস্তান্তর না করা এবং তাঁকে পুনরায় গ্রেপ্তারের দাবি জানিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা–কর্মীরা। এই দাবিতে তাঁরা বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার কাছে একটি স্মারকলিপিও দেন নেতা–কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, কামরুজ্জামান মাসুদ ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির মধ্য দিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এলাকায় মাদক, সন্ত্রাস এবং ব্যাপক দুর্নীতির রাজত্ব কায়েম করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন। আন্দোলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি এই কামরুজ্জামান মাসুদ। গণ-অভ্যুত্থানের পর ১৯ মাস পলাতক থেকে গ্রেপ্তার হন তিনি।
বক্তারা আরও বলেন, গ্রেপ্তারের পর কারাগার থেকে মুক্তি পেয়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে যোগদান করতে মরিয়া হয়ে উঠেছেন কামরুজ্জামান মাসুদ। তিনি আবার যোগদান করলে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারের ফেরার পথ সুগম হতে পারে। তাই তার যোগদানপত্র প্রত্যাখ্যান করে তাকে পুনরায় গ্রেপ্তারের দাবি জানান তারা।
এ সময় দেবিদ্বার পৌর বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সুধন ডিলার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, ইউছুফ মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল ও যুবদল নেতা রবিউল ইসলাম সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে উপাধ্যক্ষ পদে যোগ দিতে পারেননি অধ্যাপক মোসা. মেহবুবা আলম। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আজ বুধবার যোগদানের চেষ্টা করেছেন। অধ্যাপক মেহবুবা নন-ক্যাডার শিক্ষক হওয়ায় তাঁকে এ সরকারি কলেজে যোগদানে একজোট হয়ে আপত্তি তুলেছেন বরিশালের বিভিন্ন কলেজের ক্যাডার শিক্ষকেরা।
১২ মিনিট আগে
জয়পুরহাটে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে ক্রেতার ধাক্কায় পড়ে গিয়ে আহত হওয়া অরুণ কুমার দেবনাথ (৫২) নামে এক কর্মচারী মারা গেছেন।
১৮ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদকদ্রব্য বেচাকেনা বন্ধে বুধবার অভিযান চালিয়ে চিহ্নিত প্রায় ৩০০ মাদক কারবারির কক্ষের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন।
১৮ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে পাঁচ দোকানিকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
২২ মিনিট আগে