
নরসিংদীর রায়পুরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিংয়ের কয়েক কোটি টাকা নিয়ে এক শাখা পরিচালক উধাও হওয়ার পর কর্তৃপক্ষ ‘চাপ’ সৃষ্টি করে। এরপর গত শনিবার বিষ পান করেন এরিয়া ম্যানেজার আব্দুল কাইয়ুম (৪৫)। গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাইয়ুম উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। ডাচ্-বাংলা ব্যাংকের রায়পুরার ৩০টি এজেন্ট শাখা তাঁর অধীনে ছিল। টাকা নিয়ে উধাও শহিদুল ইসলাম লিটন উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
কাইয়ুমের স্ত্রী আমেনা বেগম বলেন, উপজেলার আলগী বাজারের সততা এন্টারপ্রাইজ নামে এজেন্ট ব্যাংকের কার্যালয়ে গত বৃহস্পতিবার তালা লাগিয়ে পালিয়ে যান শাখা পরিচালক লিটন। এর পর থেকেই কাইয়ুমের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করেন ব্যাংকটির আরএম রেদোয়ান মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং সিএসবিও আনোয়ার ফারুক তালুকদার।
তাঁরা কাইয়ুমকে ডেকে নিয়ে গ্রাহকদের সব টাকা পরিশোধ করতে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেন। সেই চাপ সইতে না পেরে তিনি শনিবার সকালে বিষ পান করেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অভিযুক্ত আরএম রেদোয়ানের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ডাচ্-বাংলা ব্যাংক নরসিংদীর ম্যানেজার ইনচার্জ মো. আনিসুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হেড অফিসে যোগাযোগের পরামর্শ দেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। টাকা নিয়ে উধাও হওয়ার ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি বলে জানান তিনি।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজধানীর মানিকদীতে আবাসন প্রকল্প এলাকায় অন্তত তিনবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমির দখল ও পাল্টা দখল নিয়ে আবাসন কোম্পানিগুলো এই সংঘর্ষে জড়ায়। এসব আবাসন কোম্পানির পেছনে ক্ষমতাধর ব্যক্তি ও রাজনীতিকেরা রয়েছেন।
৬ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ মাজেদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁকে আটক করা হয়।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের করা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার আসামিদের বয়স, গ্রেপ্তারের কারণ ও সময় এবং চিকিৎসা-সংক্রান্ত নথিতে অসঙ্গতি পেয়েছেন আদালত। মামলার নথিতে তদন্তকারী কর্মকর্তার নাম, পদবি, সিল ও স্বাক্ষর ব্যবহারের ক্ষেত্রেও ত্রুটি ধরা পড়েছে।
১৫ মিনিট আগে
আকাশপথ ব্যবহারের জটিলতা কাটিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি বাংলাদেশে আসছে। অক্টোবর থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু করছে রাশিয়া। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম এক বিবৃতিতে বিষয়টি
১৮ মিনিট আগে