
নরসিংদীর মাধবদীতে এক কিশোরী (১৩) ও এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে আওলাদ হোসেন (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের পর থেকে পলাতক থাকায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মাধবদী থানা-পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আওলাদ হোসেন ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রথমে ২০ টাকার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই কিশোরীর মাধ্যমে গ্রামের এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ডেকে এনে তাঁকেও ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রতিবন্ধী তরুণী বিষয়টি তাঁর মাকে জানালে মঙ্গলবার (৩০ জুন) ঘটনাটি জানাজানি হয়। পরে ওই রাতে ১০-১২ জন স্থানীয় বাসিন্দাকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী ব্যক্তিদের পরিবার মাধবদী থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। আজ বুধবার নির্যাতনের শিকার দুই কিশোরীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষাসহ আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগী ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় অভিযুক্ত আওলাদ হোসেনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

রাজশাহীতে আমন ধান রোপণের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। ফলে নন-ইউরিয়া সারের চাহিদা কমেছে। অন্যদিকে আমন ধানে উপরি প্রয়োগের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে। জেলায় বর্তমানে ২ হাজার ৪৬৯ মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে, যা ৪৯ হাজার ৩৮০ বস্তার সমান।
৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আউশ ধান কাটার সময় একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ বুধবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড এলাকায় ধানখেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলদিয়া এলাকায় সুতিয়া নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী রাব্বি ও মোক্তাসিনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ মিনিট আগে