
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি পাটখেত থেকে মো. সাকিব (১৮) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত ব্যক্তি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের রহম আলীর ছেলে।
নিহত সাকিবের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়। পরে মরদেহের কাছে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ নিহত সাকিবের পরিবারের সন্ধান পায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যা। এ ঘটনায় স্বপন নামের একজনকে আটক করা হয়েছে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী ভুন্দুরচর সীমান্তে ১৭ দিন শূন্যরেখায় অবস্থান করা তিন যুবককে বুধবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। বিএসএফের পুশইন চেষ্টার শিকার হওয়া ওই যুবকদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি বিজিবি।
১২ মিনিট আগে
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চাকরি বহালের দাবিতে আউটসোর্সিং কর্মচারীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সেবা কিছুটা ব্যাহত হয়েছে। কর্মচারীরা চাকরি বহাল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে ‘এমভি দেশ’ নামে একটি ফিশিং জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
৪২ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে চন্দন ভগত নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ব্যাংক ও এনজিও ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে, প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে; মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগে