
কিশোরগঞ্জ সদর উপজেলায় পলিথিন শপিং ব্যাগ পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৪১৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
আজ বুধবার সকালে পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল।
পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, তারাইল উপজেলার সাদ্দাম নামের এক ব্যক্তি বিভিন্ন দোকানে পলিথিনের ব্যাগ পাইকারি বিক্রি করেন, এমন তথ্যে অভিযান চালানো হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি গাড়ি থেকে ৪১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়া বলেন, ‘পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা।

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের টুকরার আঘাতে আহত হয়েছেন শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত।
৪ মিনিট আগে
দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে স্ত্রী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে ‘ক্রিসমাস’ নামের একটি বৃক্ষরোপণ করেন রাষ্ট্রদূত।
১৮ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে