
নরসিংদীতে সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সোহেল পাটোয়ারী নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মাধবদী এলাকা থেকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাঁকে আটক করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ কথা নিশ্চিত করেন।
আটক সোহেল পাটোয়ারীর বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি একজন বরখাস্ত পুলিশ সদস্য বলে জানা গেছে।
নরসিংদী ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সদর থানার সাহেপ্রতাব এলাকায় মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট শোভন। বেলা পৌনে ৩টার দিকে তিনজন ছেলে এসে তাঁর কাছে জানতে চান, এখানে সোহেল নামে কোনো পুলিশ ডিউটি করছেন কি না? এ সময় সোহেল নামে ট্রাফিক বিভাগে কোনো সদস্য নেই বলে জানালে ভুক্তভোগী যুবকেরা জানান, সোহেল নামে পুলিশের পোশাক পরিহিত একজন তাঁদের সিগন্যাল দিয়ে থামিয়ে চাবি নিয়ে কালো রঙের পালসার মোটরসাইকেল চালিয়ে নিয়ে অজানা দিকে চলে গেছেন।
এ সময় বিস্তারিত জেনে সার্জেন্ট শোভন সঙ্গে সঙ্গে ঘটনাটি তিনটি স্থানে কর্মরত ট্রাফিক ও পুলিশ অফিসারদের অবহিত করেন। পরে মোটরসাইকেলের মালিক শাহিনকে সার্জেন্ট শোভন তাঁর মোটরসাইকেলের পেছনে বসিয়ে মাধবদীর দিকে রওনা দেন। পরে মাধবদী থেকে টিএসআই নইমুর তাঁর সঙ্গীয় ফোর্স পুলিশের ইউনিফর্ম পরা সোহেল নামের ওই ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে তিনি পুলিশে কর্মরত ছিলেন, বর্তমানে বরখাস্ত। এ ঘটনায় মাধবদী থানায় মামলা করে সোহেল পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। নিহত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন। তাঁরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে
প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীতশিক্ষক কামরুদ্দীন আবসারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কামরুদ্দীন আবসারের মরদেহ আনা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনপর্ব চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, শৃঙ্খলাপূর্ণ পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রিকশা ও অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে।
২ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নৈহাটী পশুর হাটে ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৪০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে সরকারি কোষাগারে জমা দেখানো হয়েছে ১৫ লাখ ৮০ হাজার টাকা। বাকি অর্থের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রশাসন তদন্তের কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে