
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, আল্লাহর রহমতে আমার টাকার প্রতি কোনো লোভ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, আমি আপনার পূর্ণ সমর্থনে আছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামায়াতের লোকেরা বলে, এটা নাকি বেইনসাফ হয়েছে।’
আজ শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সহযোগিতায় দেড় হাজার করে মোট তিন হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। মহিলা ওয়ান-স্টপ সার্ভিস এবং ওয়ান আমব্রেলার নিচে বাচ্চা ও তার মা সেবা নেবে। দুটি হাসপাতাল চারটি ভাগে বিভক্ত থাকবে। এক ব্লকে সাধারণ চিকিৎসা, আরেকটি ব্রেস্ট ক্যানসার; একদিকে কিডনি ডায়ালাইসিস, আরেক দিকে ডেলিভারি। চারটি কর্নার থাকবে মহিলা ও শিশুদের জন্য। হাসপাতালের প্রতিটি ভাগে ২৫টি করে মোট ১০০ অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এক বক্সে সব চিকিৎসা দেওয়া হবে এবং চারটি আধুনিক হেলিকপ্টারও থাকবে।
মন্ত্রী আরও বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ব্যতিক্রমধর্মীভাবে দেশ পরিচালনা করছে এবং দলমত-নির্বিশেষে সব মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে। বর্তমানে সরকারি সেবা পেতে ঘুষ দিতে হয় না বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র এবং অসহায় ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
৪ মিনিট আগে
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মাতা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সু
২৩ মিনিট আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে ঝিনাইদহে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার আত্মহত্যার এই পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংগঠন আরডিসি।
৩৮ মিনিট আগে
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে ঘিরে চলছিল খিচুড়ি রান্নার আয়োজন। কিন্তু ১৫ আগস্টের ‘কাঙালি ভোজ’ কর্মসূচি সন্দেহে অভিযান চালিয়ে ৬ রিকশাচালকে আটক করেছে পুলিশ। ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট-সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে