
নরসিংদীর রায়পুরায় সার বিক্রতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলার ও দুই দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের ২১০ কেজি সার জব্দ করে স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লোচনপুরা ও জঙ্গি শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরুজ আলম, হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, ফসল উৎপাদনে সার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। সরকার সারে ভর্তুকি দিয়ে থাকে। ভর্তুকির সার বিতরণ ও বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে জন্য বিভিন্ন বাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সারের কৃত্রিম সংকট ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, দেশের বিভিন্ন এলাকায় সার নিয়ে সমস্যা তৈরি হওয়ায় সতর্কতামূলকভাবে বিভিন্ন বাজারে সারের ডিলার ও দোকানগুলো পরিদর্শন করা হচ্ছে। বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এক ডিলার ও দুই দোকানিকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য, ছড়াকার ও শিশু সাহিত্যিক আখতার হুসেনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে...
৪ মিনিট আগে
এটি আত্মহত্যা নয়। সালেহাকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি গাছ থেকে নামিয়েছে।
৭ মিনিট আগে
সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়িয়েছে ১৭ পয়সা। অথচ ফরিদপুর থেকে চলাচলকারী অধিকাংশ দূরপাল্লার বাসে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। আন্তঃজেলা ও লোকাল মিনিবাসেও নির্ধারিত নতুন ভাড়ার প্রায় দ্বিগুণ আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জামায়াত সমর্থক মোত্তালিব হোসেন (৫৫) মারা গেছেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলের লংমার্চে অংশ নিতে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মোত্তালিব। সিএনজিটি গ্যাস নেওয়ার জন্য ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে থামে।
২৫ মিনিট আগে