
উত্তরের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা তিস্তা নদীকে পুঁজি করা হচ্ছে এবারের নির্বাচনেও। বিগত নির্বাচনগুলোর মতোই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতির শীর্ষে তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তী সরকার একই প্রতিশ্রুতির বুলি আওড়ালেও কার্যত কোনো পদক্ষেপই নেই তিস্তা মহাপরিকল্পনার। ফলে নির্বাচনী এসব প্রতিশ্রুতিতে খুব বেশি আশাবাদী নন তিস্তাপারের মানুষেরা।
ভারতের সিকিম থেকে উৎপত্তি লাভ করে সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে তিস্তা নদী। বাংলাদেশ অংশের উজানে গজলডোবা বাঁধ নির্মাণ করে তিস্তার পানি এক তরফা ব্যবহার করছে প্রতিবেশী দেশ ভারত। দীর্ঘদিন ধরে তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি করেও ব্যর্থ হয়েছে সরকার। ভারত সরকার বর্ষাকালে অতিরিক্ত পানি বাংলাদেশ অংশ ছেড়ে দিলে ভোগে উত্তরাঞ্চলের মানুষেরা। অপর দিকে শুষ্ক মৌসুমে সেচ সুবিধার জন্য পানিও দেওয়া হয় না।
অন্যদিকে খনন না করায় তিস্তা নদীর তলদেশ ভরাট হয়েছে। কার্যত কোনো উপকারে আসছে না তিস্তা নদী। তাই তিস্তা নদী খনন করে দুই তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করে পানি শাসনের মাধ্যমে তিস্তার বুকে কৃষিবিপ্লব ঘটানোর দাবি স্থানীয়দের দীর্ঘ দিনের দাবি। ’৯০ দশকের পর থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে সব প্রার্থী তিস্তা নদীর বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে ক্ষমতায় গেলেও তিস্তাপারের কোনো উন্নতি হয়নি। বিগত আওয়ামী লীগ সরকার আমলেও প্রতিশ্রুতি, বাস্তবায়নের শূন্যতা, পূর্ববর্তী সরকার আমলে তিস্তা নদী ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষ্যে একটি বৃহৎ মহাপরিকল্পনার ঘোষণা আসে। তবে রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা, সিদ্ধান্তহীনতা এবং অগ্রাধিকার সংকটে সেই পরিকল্পনা কাগজেই সীমাবদ্ধ থেকে যায়।
এবারের নির্বাচনকে ঘিরে বিএনপির পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গত বছরের ১৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁর দল ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ২৩ জানুয়ারি একই রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এসব প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন তিস্তাপারের মানুষেরা। লালমনিরহাটের চর হলদিবাড়ির প্রবীণ তমিজ উদ্দিন বলেন, ‘সবাই তিস্তা নিয়ে রাজনীতি করেছে, তিস্তাপারের মানুষের পাশে দাঁড়ায়নি। আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই।’
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এই নদী পারের মানুষেরা। গত বছরের অক্টোবরে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি একই সঙ্গে কয়েকটি জেলায় টানা ৪৮ ঘণ্টা তিস্তাপারে অবস্থান কর্মসূচি পালন করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিস্তা মহাপরিকল্পনা আবারও আলোচনায় আসে।
তখন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আশ্বাস দিয়েছিলেন, নির্বাচনের আগে জানুয়ারির শুরুতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।
নির্বাচন এলেও এল না তিস্তার সুখবর। নতুন করে আশার আলো দেখলেও বাস্তব সিদ্ধান্ত, বাজেট বরাদ্দ কিংবা স্পষ্ট রোডম্যাপ এখনো ঘোষণা হয়নি। ফলে তিস্তাপারের মানুষ প্রশ্ন তুলছেন ‘প্রতিবার ভোট আসে, প্রতিশ্রুতি আসে, কিন্তু তিস্তার দিন বদলায় না কেন? অনিশ্চিত ভবিষ্যৎ, অটুট দাবি। আর কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চান তাঁরা।’
লালমনিরহাটের গোবর্দ্ধন গ্রামের কৃষক আজিজার বলেন, ‘ভোট এলে সবার মুখে তিস্তা নদীর প্রতিশ্রুতি শুনি বাহে। ভোট শেষ হলে সগে শেষ। এবার দেশটা স্বাধীন হলো, ভেবেছিলাম এবার অন্তত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। হামারগুলার দুঃখ ঘুচপে। কিন্তু না, সবাই খালি প্রতিশ্রুতি দেয়।’
বিশেষজ্ঞদের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি ও পরিবেশে যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর সিদ্ধান্ত ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব। তিস্তা আজও অপেক্ষায়; প্রতিশ্রুতি থেকে বাস্তবতায় যাওয়ার, রাজনীতি থেকে পরিকল্পনায় ফেরার, আর দীর্ঘ ধোঁয়াশা কাটিয়ে জীবনের নদী হয়ে ওঠার।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কৌশলে জমির চৌহদ্দি (সীমানা) পরিবর্তন করে সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে মিলন কান্তি দাশের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে সীমানা বাড়িয়ে উচ্ছেদের উদ্দেশ্যে আদালতে মামলা করেন তিনি। মামলায় মিলন হেরে যান।
২ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থান
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে
৫ ঘণ্টা আগে