Ajker Patrika

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 
রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া
এম এ মনসুর আলী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলার সিরাজনগর এম এ মনসুর আলী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শোভাযাত্রা, অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এম এ মনসুর আলী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
এম এ মনসুর আলী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

মহড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের পরিস্থিতি মোকাবিলা, আগুন নিয়ন্ত্রণ এবং এ ধরনের দুর্ঘটনায় করণীয় বিষয়ে অংশ নেয়। উপজেলা সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়ায় সহযোগিতা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়পুরা সিভিল ডিফেন্সের ইনচার্জ নাসির উদ্দীন, বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকেরা মনে করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত